ভৌতিক সিনেমার শুটিংয়ের সময় অনেক অভিনেতা ও নির্মাতা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কোথাও অচেনা মানুষের উপস্থিতি, কোথাও হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, আবার কোথাও শুটিংয়ের জায়গায় অদ্ভুত শব্দ তাঁদেরও অবাক করেছে। হ্যালোইন উপলক্ষে জেনে নেওয়া যাক সিনেমার সেটে তারকাদের এমন কয়েকটি অভিজ্ঞতার কথা।
‘ইট’ সিনেমার শুটিংয়ে ফিন উলফহার্ড একটি পরিত্যক্ত বাড়িতে অচেনা এক ব্যক্তিকে দেখেছিলেন। ‘দ্য কনজ্যুরিং’ সিনেমার শুটিংয়ের সময় শিশু অভিনেত্রী জোয়ি কিংয়ের শরীরে রহস্যময় দাগ দেখা গিয়েছিল। ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমার সেটেও আগুন লেগেছিল, যা প্রায় তিন মাস শুটিং বন্ধ রাখে। ‘অ্যানাবেল কামস হোম’ সিনেমার শুটিংয়েও ম্যাডিসন আইসম্যান অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।



