ভারতের নয়াদিল্লিতে চলমান বিরোধী আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিআইআইএসএস আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারই এটি দেখবে।






