প্রযোজক একতা কপূর জানিয়েছেন, ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। তবে নতুন পর্বে কে অভিনয় করবেন বা গল্পের কেন্দ্রে কে থাকবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। ২০১১ সালের ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বিদ্যা বালান মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
একতা কপূর এক পডকাস্টে বলেন, ‘দ্য ডার্টি পিকচার ২’ তাঁর বড় প্রকল্পগুলোর একটি। তিনি জানান, সিক্যুয়েলের গল্পও একজন নারীর জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হবে। তবে এবারও সিল্ক স্মিতার জীবন কাহিনি থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়। শিগগিরই এ বিষয়ে বড় ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।





