দেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিতে আয়োজিত হলো ব্লেন্ডার্স চয়েস- ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে এটি ছিল ৫ম আসর। রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট-এই চার বিভাগে সরাসরি দর্শকের ভোটে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮টি পুরস্কার দেওয়া হয়।
সেরা অভিনয়শিল্পী (পুরুষ) হিসেবে আফরান নিশো (আকা) এবং (নারী) মেহজাবীন চৌধুরী (নীল সুখ) পুরস্কৃত হয়েছেন। সেরা পরিচালক (নাটক বা সিরিজ) হয়েছেন ভিকি জাহেদ (আকা) এবং সেরা চলচ্চিত্র 'ঘুমপরী' (চরকি)। এছাড়া মোশাররফ করিম (বোহেমিয়ান ঘোড়া) ক্রিটিকস বিভাগে সেরা অভিনয়শিল্পী (পুরুষ) এবং তমা মির্জা (আমলনামা) সেরা অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন।






