বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংক পিএলসিকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় ব্যাংকটির তিন বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যু করার প্রস্তাবটি অনুমোদন করা হয়।
বন্ডটির ডিসকাউন্ট রেট ৮.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নির্দিষ্ট বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের কম খরচের গ্রিন ফাইন্যান্সিং কার্যক্রমে ব্যবহার করা হবে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি বন্ডটির ট্রাস্টি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।




