পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, স্যানিটেশন এবং অতিদরিদ্রদের সহায়তায় ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রবিবার পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রো–এন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। এছাড়া ক্লাস্টারভিত্তিক মাইক্রো–এন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে আরও প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়।





