জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে কানাডিয়ান গায়ক 'দ্য উইকেন্ড'-এর কনসার্ট উপভোগ করেছেন। আদনান আল রাজীবের সঙ্গে তিনি 'আফটার আওয়ারস টিল ডন ট্যুর'-এর অংশ হিসেবে আয়োজিত একটি শোতে অংশ নেন।
মেহজাবীন তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, 'দ্য উইকেন্ড'-কে সরাসরি দেখা ও শোনার এই অভিজ্ঞতা তার একটি বড় স্বপ্ন ছিল, যা অবশেষে পূরণ হলো। এই কনসার্ট ট্যুরটি ইতিহাসের অন্যতম সফল মিউজিক ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে।



