ভারতের বিহারে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপাকে পড়লেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। হাজার হাজার ভক্তের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে গেলেও তিনি অক্ষত অবস্থায় ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিহারশরিফে একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে কাজল রাঘওয়ানি উপস্থিত হলে ভক্তদের উপচে পড়া ভিড় হয়। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, যা একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। এ সময় একটি গাড়িতে পাথর ছুড়ে মারা হয়। পরে কাজল সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি নিরাপদ আছেন এবং ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধ করেন।







