সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। সোমবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এই রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান দুঃখ প্রকাশ করেছে।









