সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তাঁদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিকভাবে নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়ার তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগের ভিত্তিতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।






