দেশের মেধাবী শিল্পীরা পর্যাপ্ত সুযোগ না পেয়ে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন, অথচ বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান। তিনি মনে করেন, আয়োজকদের কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশি শিল্পী আনা সম্ভব হলেও সেই অর্থ দিয়ে দেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজন বা মানসম্মত প্রযোজনা করা হচ্ছে না।
অনি হাসানের মতে, বিদেশি শিল্পীদের এভাবে প্রচার ও সুযোগ না দিয়ে সেই অর্থ দেশের শিল্পীদের নিয়ে ভালো প্রযোজনা, বড় কনসার্ট বা মানসম্মত আয়োজনে বিনিয়োগ করা উচিত। এতে দেশি শিল্পীরা কাজের সুযোগ পাবেন এবং দেশের সংগীতাঙ্গন আরও সমৃদ্ধ হবে। তিনি প্রায় এক যুগ পর ঢাকার মঞ্চে ওয়ারফেজের সঙ্গে শেষবার পারফর্ম করেছিলেন।


