বলিউড তারকা নোরা ফাতেহি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার আগে তিনি একটি বিশেষ শর্তে রাজি হয়েছিলেন। ২০১৫ সালে ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার সময় তিনি একাধিক গানের কাজ করে সঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছিলেন না।
নোরা বলেন, প্রযোজকরা টাকা দিলেও তাকে অপেক্ষা করতে হচ্ছিল, যা ছিল খুবই হতাশাজনক। এমন পরিস্থিতিতে ‘বিগ বস’ থেকে তাকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে তিনি রাজি না হলেও, পারিশ্রমিকের অঙ্ক শুনে তিনি রাজি হয়ে যান। নোরা আরও জানান, এই রিয়েলিটি শো একজন শিল্পীকে দ্রুত পরিচিতি এনে দিতে পারে, যা তিনি বুদ্ধি করে ব্যবহার করতে চেয়েছিলেন।










