জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সায়রা আক্তার জাহান এবার মঞ্চ নাটকে অভিনয় শুরু করেছেন। অ্যাক্টোমেনিয়ার নতুন প্রযোজনা ‘অ্যালকেমিস্ট’ নাটকে মরুকন্যা ফাতিমা চরিত্রে তার মঞ্চ অভিষেক হয়েছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়।
ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয়ের পর মঞ্চে এসে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সায়রা। এই নতুন মাধ্যমে নিজেকে মেলে ধরতে তিনি উন্মুখ। তার এই অভিষেক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।









