জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি পরিচালনায় তাঁর ২৫ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে ‘বিষণ্ণ মেঘ’ শিরোনামে একটি নতুন নাটক মুক্তি পেয়েছে। ইফফাত আরেফীন তন্বীর রচনায় নাটকটি গতকাল লেজারভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, ডলি জহুর সহ অনেকে। প্রকাশের পর পরই নাটকটি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে এবং মাত্র ১৪ ঘণ্টায় ইউটিউবে ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। চয়নিকা চৌধুরী দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।









