বলিউডের সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির জন্য প্রাপ্য সম্মান ও স্বীকৃতি নিয়ে আবার সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, এটি কোনো বিতর্ক নয়, বরং একজন শিল্পীর অধিকার আদায়ের লড়াই। ‘হিরো’ সিনেমার বর্ষপূর্তি উপলক্ষে ‘সালমান খান ফিল্মস’-এর একটি পোস্টে প্রথমে আমাল মালিক ও গীতিকার কুমারের নাম না থাকায় তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে আমাল মালিক স্পষ্ট করেন যে, তার লড়াই কেবল নাম যুক্ত করা নয়, বরং লেখক-সুরকারের অধিকার ও দায়বদ্ধতা নিশ্চিত করা। তিনি জানান, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ও অভিনেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও সাড়া না পেয়ে তিনি প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছেন। ২০১৬ সালেও ‘এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ সিনেমার একটি গান নিয়ে তাকে একই ধরনের লড়াই করতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।










