বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা হলে এর সুফল শুধু পরিবারে নয়, সমাজ ও রাষ্ট্রেও ছড়িয়ে পড়ে।
রিজভী আরও বলেন, বিএনপি নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে এবং তারেক রহমান স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার প্রস্তাব দিয়েছেন। তিনি শিক্ষাব্যবস্থার বর্তমান মান নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে, যা জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।








