বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে প্রতি লিটার ১.১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।
এই দাম বৃদ্ধি গত সেপ্টেম্বরের তুলনায় অভ্যন্তরীণ রুটে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক রুটে শূন্য দশমিক ১১ সেন্ট বেশি। নতুন এই দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।








