ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব-আল-মান্দেব প্রণালীর কাছে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকার এই তথ্য নিশ্চিত করেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব ফ্রন্টে এই সংঘর্ষে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার ছয় সহযোগী নিহত হন। হুথি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।







