বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মেটাতে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। প্রতিটি ইঞ্জিনের দাম পড়বে ৬৯ কোটি টাকা, ফলে মোট ব্যয় হবে ২ হাজার ৭০ কোটি টাকা। এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এই প্রকল্পের জন্য ১ হাজার ৯৫৮ কোটি টাকা ঋণ দেবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, তাই এই নতুন ইঞ্জিনগুলো সংগ্রহ করা হচ্ছে।









