পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) ১১ থেকে ১৬ গ্রেডে মোট ১১২টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের মধ্যে রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা (১৯ জন), সহকারী মাঠ তত্ত্বাবধায়ক (৩৭ জন), উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন ও হিসাব, মোট ২৯ জন), এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন ও হিসাব, মোট ২৭ জন)। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদের ভিত্তিতে আবেদন ফি ভিন্ন ভিন্ন।




