বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভারত সরকার একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ভারতের 'ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন' (আইটেক) স্কিমের আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদে এই কোর্স অনুষ্ঠিত হবে। অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য এবং জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
কোর্সে নির্বাচিত সাংবাদিকদের যাতায়াত, প্রশিক্ষণ ফি, থাকা-খাওয়া এবং আনুষঙ্গিক সকল ব্যয়ভার ভারত সরকার বহন করবে। ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।











