সিটি ব্যাংক পিএলসি তাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কাভারেজ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। গত ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এই পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কাভারেজ বিভাগে কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের জন্য বয়সসীমা ২৬ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।







