ইসরায়েলি বাহিনী দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সামরিক সরঞ্জাম ও জনবলের সংকটে ভুগছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ট্যাংকের ঘাটতি, সেনাদের ছুটি বাতিল এবং যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাচি হেলিকপ্টার কেনার প্রক্রিয়া আটকে যাওয়ার মতো বিষয়গুলো সামনে এসেছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি বাস্তব সংকটের চেয়ে অস্ত্র সংগ্রহের একটি কৌশলগত চাল হতে পারে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হলো দ্রুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের আগেই চুক্তিগুলো সম্পন্ন করা। ইসরায়েল একই সঙ্গে একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।







