বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি সিনেমা থেকে বাদ পড়ার দুটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একবার কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। আরেকবার তাকে বলা হয়েছিল যে, নায়ক তাকে আর সিনেমায় চান না। তাপসী এই কারণটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, অন্য একটি সিনেমায় বাদ পড়ার কারণ হিসেবে তাকে বলা হয়েছিল যে, নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না। এই ঘটনাকে তিনি সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি কোনো নায়ক বা তার স্ত্রীর নাম প্রকাশ করেননি। তাপসী অভিনয়ের ক্ষেত্রে নিজেকে নির্দিষ্ট চরিত্রে আটকে রাখতে চান না এবং এ কারণে কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন।


