বঙ্গোপসাগর বর্তমানে অর্থনৈতিক সম্ভাবনা ও সংঘাতের আশঙ্কার এক বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে বৈশ্বিক কূটনীতির ‘হটস্পটে’ পরিণত হয়েছে। পরাশক্তিদের মধ্যে এই অঞ্চলের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা বাড়ছে, যা একে সংঘাতের কেন্দ্রে পরিণত করার ঝুঁকি তৈরি করছে।
এই পরিস্থিতিতে, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের দরকষাকষির টেবিলে মূল শক্তি বা ‘বার্গেনিং চিপ’ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং সম্পদ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।













