দুই পাইলটের মারামারির ঘটনা জানার পর ইসরায়েল ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছিল। তবে উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরে যাওয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান আর ব্যবহার করা হয়নি। সিবিএস নিউজের বরাত দিয়ে ইসরায়েলি সূত্র এ তথ্য জানিয়েছে।
নাইিন-ইলেভেনের মতো হামলা ঠেকাতে ইসরায়েলের একটি প্রোটোকল রয়েছে। উড়োজাহাজটি হঠাৎ ১৪ হাজার ফুট নিচে নেমে গেলে ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সাড়া মেলেনি। এরপর যুদ্ধবিমান প্রস্তুত ও আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। উড়োজাহাজটি ইসরায়েল থেকে দূরে যাওয়ার পর সৌদি আরবের দিকে মোড় নিলে যুদ্ধবিমানগুলোকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।













