বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী চার বছরের জন্য ৬৩৫ কোটি ডলারের একটি উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনাটি বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলের সভায় অনুমোদনের জন্য তোলা হবে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই তহবিলের অর্থায়ন করা হবে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রাপ্ত বাণিজ্যিক আয়ের একটি অংশ থেকে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলো অর্থ পাবে। প্রতিটি সদস্য ফেডারেশন ২ কোটি ৫০ লাখ ডলার করে পেতে পারে, যা উয়েফা ও কনকাকাফের প্রস্তাবিত অর্থের চেয়ে অনেক বেশি। বিশ্ব ফুটবলের প্রশাসনিক সঙ্কটের মধ্যে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।





