ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি জানান, তার সাবেক প্রেমিক তাকে মারধর করতেন, অপমান করতেন এবং সিগারেটের ছ্যাঁকাও দিতেন। এই ঘটনাগুলো এখনও তাকে মানসিকভাবে প্রভাবিত করে।
নীতি আরও বলেন, স্কুলে থাকাকালীন তিনি বুলিংয়ের শিকার হয়েছিলেন এবং সহশিল্পীদের কাছ থেকেও কাস্টিং কাউচের মতো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এই তিক্ত অভিজ্ঞতাগুলো তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেন।





