জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সম্প্রতি দেশে তার নাটকের শুটিং শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ফিরে প্রায় দুই মাস ধরে তিনি অর্ধডজনের বেশি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শেষ কাজ করেছেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় 'শিরোনামে তুমি' নাটকে।
অভিনয়ের পাশাপাশি সিনেমা নিয়েও আলোচনা করছেন অপূর্ব। এছাড়া, যুক্তরাষ্ট্রে একক কনসার্টে গান গেয়ে সাড়া পাওয়ায় যুক্তরাজ্য ও কানাডায় কনসার্টের বিষয়েও কথা চলছে। নতুন পরিকল্পনা নিয়ে দুই ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন এই অভিনেতা।





