কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার সম্প্রতি দেড় মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন এবং গানের জগতে আবারও সক্রিয় হয়েছেন। দেশে ফেরার পর গত এক মাসে তিনি নিজের ইউটিউব চ্যানেলে পাঁচটি নতুন গান প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলোর নতুন সংগীতায়োজন।
এছাড়াও, দুর্গাপূজা উপলক্ষে বিশ্বরঙ-এর ‘পুজো বাড়ির গান’ প্রজেক্টে একটি গান গেয়েছেন তিনি। দিঠি জানান, দেশে ফিরে তিনি লাইভ শো, গান রেকর্ডিং এবং মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভবিষ্যতে তার বাবা ও নিজের গান নিয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।








