সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করার পর মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীদের ছবি তুলতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে ছুটি কাটাচ্ছেন।
গত ৫ অক্টোবর প্রীতম হাসান ও শেহতাজ তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে তারা বিয়ে করেছিলেন। বিচ্ছেদের ঘোষণায় তারা একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মান বজায় রাখার কথা জানান।








