প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার দাবি করেছেন, তাঁর বোনের মৃত্যুর কয়েক দিন পর তৎকালীন প্রিন্স চার্লস (যুক্তরাজ্যের বর্তমান রাজা) তাঁকে ফোনালাপে বলেছিলেন যে মানুষ 'খুব শিগগির' ডায়ানাকে ভুলে যাবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্ল স্পেন্সার তাঁর এই দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, চার্লসের কথাগুলো এতটাই ভয়াবহ ছিল যে তিনি তখনই পরিবারসহ বন্ধুদের কাছে বিষয়টি জানিয়েছিলেন।
আর্ল স্পেন্সার ব্রিটিশ রাজপ্রাসাদের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা বিষয়টিকে ধোঁয়াশার মধ্যে ফেলেছে। তিনি আরও বলেন, ডায়ানার ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত এবং কোনো মানুষের জীবনকে প্রতিদিন এভাবে ধ্বংস করা হলে তা ব্যক্তিগত জীবনে ক্যানসারের মতো ক্ষতিকর প্রভাব ফেলবে।









