প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের আসন্ন বই ‘সোয়ান সং’ ব্রিটিশ রাজপরিবারে আলোড়ন সৃষ্টি করেছে। বইটিতে ডায়ানার মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের প্রতিক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে। স্পেনসার লিখেছেন, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর চার্লসকে 'লটারি বিজয়ীর মতো উচ্ছ্বসিত' মনে হয়েছিল।
স্পেনসারের সন্দেহ, চার্লস হয়তো ডায়ানার মৃত্যুর পর তার ভালোবাসার নারীকে বিয়ে করার পথ খুলে যাওয়ার কথা ভেবেছিলেন। এছাড়াও, ডায়ানার শেষকৃত্যে তার দুই পুত্র উইলিয়াম ও হ্যারির মায়ের কফিনের পেছনে হাঁটা উচিত কিনা, তা নিয়েও চার্লসের সঙ্গে তার তর্ক হয়েছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।







