বাংলাদেশে প্রাপ্তবয়স্ক নারীদের বিদেশ ভ্রমণে স্বামী বা পরিবারের অনুমতির প্রয়োজনীয়তা এবং অভিভাবক ছাড়া যাত্রায় বাধা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি নেপালে একটি সম্মেলনে যেতে ইচ্ছুক তিন প্রাপ্তবয়স্ক নারীকে বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও ঢাকার বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, তাদের অবিবাহিত হওয়া, পরিবারের অজান্তে ভ্রমণ এবং অভিভাবক না থাকার কারণ জানতে চাওয়া হয়। এই ঘটনায় ওই নারীরা হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন প্রাপ্তবয়স্ক নারীদের লিঙ্গ বা অবিবাহিত হওয়ার কারণে বিদেশযাত্রায় বাধা দেওয়া আইনবহির্ভূত ঘোষণা করা হবে না।






