প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ এনে দুই দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর জুলুম বন্ধ করতে হবে। তিনি অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণ ও যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।




