অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রায় এক দশক পর প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমার পর এটি তাদের একসঙ্গে কাজ করা দ্বিতীয় সিনেমা। সম্প্রতি মিমি সামাজিক মাধ্যমে সিনেমার ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন।
সবুজ কুর্তিতে মিমির চোখ ধাঁধানো ছবি পোস্ট করে তিনি ‘তাণ্ডব’ হ্যাশট্যাগ জুড়ে দেন। মিমির পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন রাজ ও শুভশ্রী। থ্রিলার ঘরানার এই সিনেমায় মিমিকে অ্যাকশন অবতারে দেখা যেতে পারে। এর আগে রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো হিট ছবিতে কাজ করেছেন মিমি।







