বাংলাদেশ ও ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে এই সফর আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে। এর আগে দ্য হিন্দুও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল।
ব্রিকস শীর্ষ সম্মেলনের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনার ঢাকা ত্যাগের দুই বছর পূর্তিতে তার বক্তব্যের পর প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে গিয়েছিল। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং নয়াদিল্লির কর্মকর্তারা সফর নিয়ে আলোচনা করছেন।








