পূজার সাজে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ নির্বাচন করা জরুরি। লাল-সাদা রঙের শাড়ির সঙ্গে ভিন্ন কাট ও নকশার ব্লাউজ উৎসবের আমেজ বাড়িয়ে তোলে। সুতি শাড়ির সাথে সিল্কের ম্যাট বা চকচকে ব্লাউজ পরা যেতে পারে। মসলিন শাড়ির সঙ্গে মসলিন বা সিল্কের ব্লাউজ বেশি মানানসই।
ফুলচোলি, টপ-স্টাইল বা হাতাকাটা হাফ চোলি ব্লাউজ উৎসবের জন্য আরামদায়ক ও অভিজাত লুক দেয়। করসেট স্টাইলের ব্লাউজ তরুণীদের মধ্যে জনপ্রিয়। শাড়ির আঁচল ছেড়ে পরলে ব্লাউজের নকশা ও শাড়ির সৌন্দর্য আলাদাভাবে ফুটে ওঠে।






