অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা ও কলকাতার শিল্পীদের কাজের পার্থক্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনেক সময় তিনি এবং তার সহশিল্পীরা পারিশ্রমিকের চেয়ে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দেন। ভালো চিত্রনাট্য পেলে পারিশ্রমিক অনেক সময় বড় করে দেখেন না তারা।
চঞ্চল চৌধুরী মনে করেন, ভালো কাজের জন্য এই মানসিকতা জরুরি। এতে শিল্পীরা তাদের সেরাটা দিতে পারেন এবং দর্শকও উন্নত মানের কাজ দেখতে পান।








