পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট শহরের 'ওল্ড পুলিশ লাইনস' কমপ্লেক্সে শুক্রবার বিকেলে সশস্ত্র হামলা ও বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয় থাকা এই কমপ্লেক্সে এখনো হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে। পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত একটি স্থানীয় গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।







