চিত্রনায়িকা পরীমনির ৩৪তম জন্মদিন উপলক্ষে তিনি দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেন। তবে এই সময়ে তিনি তাঁর প্রয়াত নানা শামসুল হক গাজীকে স্মরণ করে আবেগাপ্লুত হন। নানা বেঁচে থাকতে তাঁর হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন পরীমনি।
এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে পরীমনি তারকাখ্যাতি ও বিপুল সংখ্যক অনুসারী পেলেও চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তার প্রতিফলন কতটা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শৈশবে মাকে হারানোর পর নানাবাড়িতে বড় হওয়া পরীমনির জীবনে নানা ছিলেন সবচেয়ে বড় শক্তি। নানার মৃত্যুর পর তাঁর জন্মদিনের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে, ব্যক্তিগত জীবনে হারানোর বেদনাও তাঁকে তাড়া করে ফেরে।



