চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমের সামনে এসে বলেন, ‘আমার কপালে মনে হয় সারাজীবন ঝামেলা লেখা, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি।’
পরীমণি উল্লেখ করেন, পরিচিত মুখ হওয়ায় তিনি প্রতিবাদ করার সুযোগ পেয়েছেন, কিন্তু সাধারণ নারীরা এমন পরিস্থিতিতে আরও বেশি মানসিক চাপে পড়তে পারেন এবং অনেকে আত্মহত্যার পথও বেছে নেন। তাই এ ধরনের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি বলে তিনি মনে করেন।



