অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি পরিবারের বড় ছেলে হওয়ার মানসিক চাপ ও দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, বড় ছেলে হিসেবে নিজের ইচ্ছার চেয়ে পরিবারের প্রয়োজনকে প্রাধান্য দিতে হয়, ক্লান্তি লুকিয়ে সবার ভরসা হতে হয় এবং দুশ্চিন্তার মাঝেও মুখে হাসি বজায় রাখতে হয়। কারণ তার থেমে যাওয়া মানে পরিবারের অন্য সদস্যদের স্বপ্নও থমকে যাওয়া।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে তার সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ মনে করেন, পরিবারের দায়িত্ব শুধু বড় ছেলের একার নয়, ছোট ছেলেরাও সমানভাবে দায়িত্ব পালন করেন।








