অভিনেত্রী নুসরাত ভারুচা বালিতে মেরুদণ্ডে আঘাত পাওয়ার পর মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান ও কাজলের ‘গেরুয়া’ গান দেখে তাঁর মুখে হাসি ফুটেছে।
নুসরাত ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে গান দেখতে দেখা যায়। তিনি লিখেছেন, ‘আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।’ তাঁর এই পোস্টে অনুরাগীরা স্বস্তি পেয়েছেন।



