নির্মাণ ব্র্যান্ড তাদের প্রায় পাঁচ দশকের পথচলায় ‘প্রুফ ওভার প্রমিজ’ অর্থাৎ ফাঁকা প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করার দর্শন অনুসরণ করে আসছে। গত ৫০ বছরে তারা বাংলাদেশ ব্যাংক ভবন, সেনাকল্যাণ ভবন ও ব্র্যাক সেন্টারের মতো বহু ঐতিহ্যবাহী স্থাপনা তৈরি করেছে। গুণগত মান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে তারা আবাসন ইন্ডাস্ট্রির চেয়ে অন্তত দুই ধাপ এগিয়ে থাকার ঐতিহ্য ধরে রেখেছে।
বর্তমানে তারা পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী আধুনিক স্থাপনা নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তাদের বাণিজ্যিক ভবন ‘মিরাই’ আন্তর্জাতিক লিড গোল্ড সনদ পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে, যেখানে বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি ও বিশ্বমানের পরিবেশবান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, তারা বিআইএম প্রযুক্তির সাহায্যে নির্মাণকাজ শুরু হওয়ার আগেই ভবনের ডিজিটাল প্রতিলিপি তৈরি করে সম্ভাব্য সমস্যা চিহ্নিত ও সমাধান করছে।







