রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহত হওয়ার ঘটনায় গাড়িটিতে থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই কিশোরের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গুলশানের বাসা থেকে থানায় আনা হয়। কিশোরটি একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী এবং তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি তার মায়ের নামে নিবন্ধিত।
ঘটনার পর নিহত শ্রমিকের ভাই গুলশান থানায় গাড়িটির চালক আকাশ মারককে আসামি করে মামলা দায়ের করেন। তবে সিসিটিভি ফুটেজে চালকের আসনে কিশোরকে দেখা যাওয়ায় পুলিশ তাকে আইনের আওতায় এনেছে। এর আগে জনরোষ থেকে বাঁচাতে তাকে রাতে ছেড়ে দেওয়া হলেও পরে তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।









