ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধী সংসদ সদস্যদের পদযাত্রা রাজধানী দিল্লির জীবনযাত্রা স্তব্ধ করে দেয়। পুলিশ অধিকাংশ সংসদ সদস্যকে গ্রেপ্তার করলেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতারা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন।
বিরোধী জোট ‘ইন্ডিয়া’–এর পূর্ব ঘোষিত এই বিক্ষোভ ছিল জ্ঞানেশ হটাও আন্দোলনের অংশ। কয়েক হাজার পুলিশ মোতায়েন সত্ত্বেও রাহুল–প্রিয়াঙ্কারা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে নির্বাচন কমিশনে যেতে বাধা দেওয়া হয়। রাহুল অভিযোগ করেন, ভোট চুরি করে ক্ষমতা ধরে রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন এতে মদদ দিচ্ছে।




