প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি এই পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে ৬৪টি জেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।








