পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশ এবং বাংলাদেশের হাবিব ওয়াহিদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনার কারণে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই কনসার্টটি স্থগিত করা হয়। 'ঢাকা বিটস' এবং 'সেন্স ইট বাই লেটস ভাইব' যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
আয়োজকরা দর্শকদের টিকিটের সুরক্ষার বিষয়ে আশ্বাস দিয়ে জানিয়েছেন, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে এবং কেনা টিকিটগুলো নতুন তারিখেও কার্যকর থাকবে। যারা অংশ নিতে পারবেন না বা অর্থ ফেরত চান, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে 'কুইকেট' অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ মূল্য রিফান্ড নিতে পারবেন।


