চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই ছিল জমকালো আয়োজন, যা এখন অনেকটাই ম্লান। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে তিনি আর আগের মতো জন্মদিন উদযাপন করেন না। এবারও কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে একটি সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করছেন তিনি।
পরীমনির জীবনে তার নানা ছিলেন সবচেয়ে কাছের মানুষ। তাকে হারানোর পর থেকেই তার জন্মদিন উদযাপনের ধরনে পরিবর্তন আসে। তিনি জানান, নানু ভাই চলে যাওয়ার পর তিনি আর কখনো জন্মদিন উদযাপন করেননি, কারণ তাকে ছাড়া কেক কাটা বা হইচই করার কথা তিনি ভাবতেই পারেননি।








